ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগের ইফতার বিতরন

কলাপাড়ায় এক হাজার হত দরিদ্র রোজাদার মানুষের মাঝে ইফতার প্যাকেট বিতরন করেছে যুবলীগ ও শ্রমিকলীগ। বুধবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগের উদ্যোগে ৫ শ’ প্যাকেট ও গোডাউন ঘাটে শ্রমিকলীগের উদ্যোগে ৫ শ’ প্যাকেট ইফতার বিতরন করা হয়। 


ইফতার বিতবন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী—০৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব, পৌর মেয়র বিপুল হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, সহ—সভাপতি সৈয়দ নাসির, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল, সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ, শ্রমিকলীগ সভাপতি হীরা হাওলাদার স্বপন ও  সাধারন সম্পাদক কালাম সরদার।


এসময় কলাপাড়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ বলেন, বাসায় রান্না করা ৫শ’ প্যাকেট ইফতার অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরন করা হয়েছে। যুবলীগের এ মানবিক সহায়তার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

ads
ads
ads

Our Facebook Page

↑